রবিবার, ২৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ সফর, ১৪৪৮ হিজরি

রোববার দুপুরে বঙ্গভবন ছাড়বেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক : সদ্য পদত্যাগকারী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু রোববার দুপুরে বঙ্গভবন ছাড়বেন। শনিবার তিনি বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন।

বঙ্গভবন সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বঙ্গভবনের একজন কর্মী জানান, সাবেক রাষ্ট্রপতি গুলশানে তাঁর ব্যক্তিগত বাসভবনে উঠবেন। ইতোমধ্যে তাঁর ব্যক্তিগত জিনিসপত্র বঙ্গভবন থেকে ওই বাসভবনে পাঠিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। এর আগে চিকিৎসকেরা তাঁকে পূর্ণ বিশ্রাম ও উন্নত চিকিৎসার পরামর্শ দেন।