রবিবার, ৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫ সফর, ১৪৪৮ হিজরি

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় প্রয়াত নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনেতা ডন হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) দুপুরে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডন হককে গ্রেপ্তার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) একটি দল এসে তাকে নিয়ে যায়।

ওসি বলেন, সিআইডিতে সালমান শাহ হত্যা মামলা-সংক্রান্ত একটি মামলা চলছে। বিষয়টি নিয়ে তারা তদন্ত করছেন।