মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭ সফর, ১৪৪৮ হিজরি

ধানমন্ডিতে প্রাইভেটকারের ওপর উপড়ে পড়ল গাছ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডিতে আবাহনী মাঠের পশ্চিম পাশে একটি বড় গাছ উপড়ে পার্কিং করে রাখা দুটি প্রাইভেটকারের ওপর পড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে গাছটি সড়কের ওপর পড়ে যাওয়ায় কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।

সোমবার (১০ আগস্ট) রাতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, আবাহনী মাঠের পশ্চিম পাশে সড়কের পাশে থাকা একটি বড় গাছ উপড়ে পার্কিং করে রাখা দুটি প্রাইভেটকারের ওপর পড়ে। গাছটি সড়কের ওপরও পড়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়।
এ ঘটনায় প্রথমে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জানান, রাত ৮টা ৪০ মিনিটের দিকে গাছ পড়ার খবর পেয়ে ধানমন্ডিতে আবাহনী মাঠের পাশে ঘটনাস্থলে একটি ইউনিট পাঠানো হয়।
এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গাছটি সরানোর কাজ করছেন।