বুধবার, ১২ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮ সফর, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে ‘প্রকৃতি’ প্রকাশনা

খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রকাশিত ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে অতিথিদের নিয়ে বইটির মোড়ক উন্মোচন করেন স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
বায়োডাইভারসিটি কনজারভেশন সোসাইটি অব সিএইচটির প্রতিষ্ঠাতা সবুজ চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো.আনোয়ার সাদাত, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী, অতিরিক্ত সুপার মিজানুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা মো.ফরিদ মিঞা ।
বায়োডাইভারসিটি কনজারভেশন সোসাইটি অব সিএইচটি’র উদ্যোগে প্রথমবারের মতো প্রকাশিত প্রকৃতি বইয়ে পার্বত্য চট্টগ্রামের সমৃদ্ধ জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক বিভিন্ন লেখকের লেখার পাশাপাশি আলোকচিত্র স্থান পেয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন,”দেশের জীববৈচিত্র্যের জন্য পার্বত্য চট্টগ্রাম অত্যন্ত সংবেদনশীল অঞ্চল। দেশের মোট জীববৈচিত্র্যের ৮০ শতাংশ চট্টগ্রামে রয়েছে। তাই এই অঞ্চলের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় বন উজাড় ও পাহাড় কাটা বন্ধের আহ্বান জানানো হয়।