খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় খাগড়াছড়ি জোন সদরে সেনা রিজিয়নের তত্ত্বাবধানে ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স আয়োজিত এ প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।
দুই সপ্তাহের প্রশিক্ষণে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যসচেতনতার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আয়োজকরা জানান, দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দক্ষতা বাড়ানোই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।