শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৫

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এ তথ্য জানান।

বৃহস্পতিবার দিনগত রাতে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-আলিফ হাসান (১৯), মো. রহিত (১৯), মো. নিরব হোসেন (১৮), নাইম খান (৩১), মো. তামিম ইকবাল (২১), আবু হুরায়রা (২৮), মো. মোজাম্মেল হোসেন (৪১), সাব্বির পাঠান (২০), মো. শাওন (২০), ইনান হাসান তনায় (২০), মাহফুজ (২৯), মো. ইশাদ (১৯), মো. রাসেল শেখ (২০), মো. হালিম মাহমুদ (৩৪), মো. সাদ্দাম হোসেন (৩৭), মো. জুয়েল (২৭), মো. আ. রহিম (২৭), মো. সাগর (২৪), নাইম খান (২৬), ফাহিম নুর নিশাত (২০), মো. মিলন (২৮), মো. জয়নাল (২৮), মো. শান্ত (৩২), শেখ রোহান ফারদিন (১৯) ও দানিয়েল মন্ডল (২৮)।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ।