রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে খাগড়াছড়িতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি : ‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

রবিবার সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর টাউন হল প্রাঙ্গণে এসে শেষ করে। পরে টাউন হলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ এর সভাপতিত্ত্ব বক্তব্য রাখেন, খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ সফল মৎস্যচাষিরা।

সভায় বক্তারা মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৎস্য খাতে স্বনির্ভরতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে খাগড়াছড়ি সরকারি কলেজের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।