বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে হাজারো নেতাকর্মীর অংশগ্রহনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি : উৎসব-আমেজে হাজারো নেতাকর্মীর অংশগ্রহনে খাগড়াছড়িতে সে¦চ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বুধবার বিকেলে খাগড়াছড়ির চেঙ্গী স্কয়ার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে পুস্পমাল্য অর্পন শেষে পৌর টাউন হলে এসে শেষ হয়। পরে টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়
আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।


খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগরের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক একরাম হোসেন রানার সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম, খাগড়াছড়ি মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান খাগড়াছড়ি জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর মোহাম্মদ হৃদয়, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান ও সিনিয়র সহ সভাপতি আনিসুল আলম আনিকসহ অনান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু কিছু বিরোধী দল ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষা কথা বলছে। ষড়যন্ত্র করছে দেশ যাতে এগুতে না পারে। ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।