খাগড়াছড়ি প্রতিনিধি : সরকার গঠনের ৬ মাস পর ম্রাসাথোয়াই মারমাকে চেয়ারম্যান করে পুনর্গঠিত হলো ১৫ সদস্যের খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
২০ আগষ্ট বিকালে রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মোঙ্গল চন্দ্র পাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ পুনর্গঠন করা হয়।
নবগঠিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্যরা হলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি ক্ষেত্র মোহন ত্রিপুরা, দেব রানী চাকমা, যুগ্ন সম্পাদক আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক খনি রঞ্জন ত্রিপুরা, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমা, মাটিরাঙা উপজেলা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, রুমেল মারমা, রিপল চাকমা, শান্তি প্রিয় চাকমা, মংসাপ্রু চৌধুরী ও ক্যরী মগ।