বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচারক (সচিব) ড. রওশন আরা বেগমকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্য আদেশে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন পারভীনকে সচিব হিসেবে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসনে ন্যস্ত করা হয়েছে।

অন্য আদেশে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিনুল ইসলামকে সচিব পদমর্যাদায় এক বছরের জন্য জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক (ডিজি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার।