বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে আয়োজিত সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করা হয়।
খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য এর সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলা ভিশন টেলিভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্ল, সহসভাপতি মো.জহুরুল আলম সহ বিভিন্ন টেলিভিশনে কর্মরত গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, সভায় গণমাধ্যমকর্মীরা সমাজের বাস্তব চিত্র তুলে ধরে জনগণ ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, দক্ষতা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা সময়ের দাবি।
এসময় আশা প্রকাশ করেন, পুনর্গঠিত নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত স্বার্থ ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি খাগড়াছড়ির মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীলভাবে দেশবাসীর সামনে তুলে ধরবে।
সভায় সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি শক্তিশালী, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিক সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে সংগঠনের আগামী দিনের কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণ কামনা করা হয়।
সভায় সবার সম্মতিক্রমে পুরোনো কমিটিতে বিলুপ্ত করে ইনডিপেনডেন্ট টেলিভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি সমির মল্লিক’কে সভাপতি হিসেবে, মাছরাঙার জেলা প্রতিনিধি কানন আচার্যকে সহ-সভাপতি, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি দিদারুল আলম রাজুকে সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৫-এর জেলা প্রতিনিধি নুরুরছাপা মানিককে যুগ্ন সম্পাদক করে ১৯ সদস্যের খাগড়াছড়ি টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি ঘোষনা করা হয়।