বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

খাগড়াছড়ি প্রতিনিধি : বর্ণিল আয়োজনে ও ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে খাগড়াছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে শহরের চেঙ্গী স্কোয়ার থেকে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া এমপির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে পুস্পমাল্য অর্পন শেষে টাউল হল মিলনাতয়নে সমাবেশ ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন জেলা বিএনপির নেতাকর্মীরা।


সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া এমপি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মপন্থা স্মরণ করে বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব,গণতন্ত্র প্রতিষ্ঠা,মানুষের ভোটাধিকার ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।


এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছারসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে দিকসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ,খাগড়াছড়ি সরকারী কলেজের পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণ করা হয়।