খাগড়াছড়ি প্রতিনিধি : সীমান্ত নিরাপত্তা জোরদার ও সীমান্ত অপরাধ দমনে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)র নবনির্মিত ‘রহমতপুর’ বিওপি উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে চট্টগ্রামের ফটিকছড়িতে রামগড় ব্যাটালিয়নের নতুন বিওপি উদ্বোধন করেন, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
এ সময় চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, গুইমারা সেক্টর কমান্ডার, রামগড় ব্যাটালিয়নের অধিনায়কসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত ১৭৯৫ সালের ২৯শে জুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি রামগড়ে ৪৮৬ জন সৈন্য নিয়ে এই বাহিনী গঠন করে এই বাহিনীর যাত্রা শুরু হয়। বর্তমানে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও মানবপাচারসহ সীমান্ত অপরাধ প্রতিরোধে দায়িত্ব পালন করছে বিজিবি।
বিজিবি মহাপরিচালক জানিয়েছেন, নতুন রহমতপুর বিওপি চালুর ফলে ফটিকছড়ির সীমান্তবর্তী এলাকায় বিজিবির নজরদারি আরও বাড়বে। একই সঙ্গে চোরাচালান ও অবৈধ অস্ত্র-মাদক পাচার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি রামগড় ব্যাটালিয়নের আভিযানিক সক্ষমতা আরও জোরদার হবে ।