বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ঝুলন্ত তার অপসারণ, মেট্রোরেল চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোরেলের সচিবালয় স্টেশনে ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের (ওসিএস) ক্যাবলের ওপর একটি অতিরিক্ত তার ঝুলে থাকায় সুরক্ষা নিশ্চিত করতে ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে ঝুলে থাকা তারটি অপসারণের পর পুনরায় স্বাভাবিক নিয়মে ট্রেন চলাচল শুরু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সচিবালয় স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় এ ঘটনা ঘটে। এতে মেট্রোরেলের যাত্রীদের স্টেশনের প্ল্যাটফর্মে প্রায় এক ঘণ্টা ট্রেনের অপেক্ষা করতে হয়।

এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সচিবালয় স্টেশনের প্ল্যাটফর্মে ওসিএস ক্যাবলের ওপর পড়া তার ২০ মিনিটের চেষ্টায় অপসারণ করা হয়।
পরে প্রায় এক ঘণ্টা পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তাৎক্ষণিকভাবে ওই রুটে ট্রেন চলাচল স্থগিত করা হয়।
এরপর সকাল ৭টা ১০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত ২০ মিনিটের চেষ্টায় ঝুলে থাকা তারটি সরিয়ে ফেলা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল ৭টা ১০ মিনিটের দিকে সচিবালয় স্টেশনের প্ল্যাটফর্মে ওসিএস ক্যাবলের ওপর একটি অচেনা তার ঝুলে থাকতে দেখা যায়। বিদ্যুতায়িত মূল লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে ওই রুটে ট্রেন চলাচল স্থগিত করা হয়।

তারটি সফলভাবে অপসারণের পর সকাল ৭টা ৩০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল পুনরায় স্বাভাবিক হয়। বর্তমানে মেট্রোরেল নির্ধারিত সূচি অনুযায়ী ট্রেন চলাচল করছে।