খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে ও নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বুধবার দুপরে খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ার থেকে বিভিন্ন জাতি-গোষ্ঠীর বর্নিল পোশাকে হাতে বিভিন্ন প্লেকার্ড এ একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এবং পরে পৌর টাউন হলে আলোচনা সভা ও কেক কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে।

খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা ও প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার।
বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ন সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু ও কোষাধ্যক্ষ মুফিজুর রহমান। সঞ্চলনায় ছিলেন, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাছমিনা সিরাজ সীমা।
সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা।