নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মাধবদীর গোয়ালদী সাকিয়াতুন্নেছা দাখিল মাদরাসা থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে মাদরাসার শিক্ষক মিলনায়তন থেকে এ বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গোয়ালদী সাকিয়াতুন্নেছা দাখিল মাদরাসার শিক্ষক মিলনায়তনে একটি বোমাসদৃশ বস্তু আছে বলে একজন আমাদের ফোন দেন। ঘটনাস্থলে গিয়ে লাল স্কচটেপে মোড়ানো অবস্থায় ককটেলসদৃশ বস্তুটি উদ্ধার করি। সেটি ওই মিলনায়তন কক্ষে পানিতে ডুবিয়ে রাখি এবং কক্ষটি নিরাপত্তার স্বার্থে তালাবদ্ধ করে রাখা হয়েছে।
তিনি জানান, তবে এটা বোমা কি না, সেটা নিশ্চিত করার জন্য এবং এটাকে নিষ্ক্রিয় করার জন্য এক্সপার্ট খবর দেওয়া হয়েছে।