☰

শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়ির নিষিদ্ধ সংগঠনের ৪ নেতাকর্মী চট্টগ্রাম থেকে গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি : চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের খাগড়াছড়ির দুই নেতাসহ বিভিন্ন মামলার সাজা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান খাগড়াছড়ি সদর থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কায় কিসলু।

পুলিশ জানায় ,” শুক্রবার ভোরে রাতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—খাগড়াছড়ি পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন , পৌর যুবলীগের সদস্য মো. তারেক আজিজ সাজা পরোয়ানাভুক্ত মো. শুক্কুর আলী এবং মো. রিয়াজ মিয়া।।

পুলিশের তথ্য অনুযায়ী, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০২৬ সালের সেপ্টেম্বরের একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ ২০২৪, ২০২৫ ও এর আগের কয়েক বছরের বিভিন্ন মামলায় তাকে এজাহারভুক্ত আসামি ।

পুলিশ জানায় উপ পরিদর্শক মো. সুলতান মাহমুদ সাকিলের নেতৃত্বে পুলিশের একটি দল বায়েজিদ বোস্তামী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় দেলোয়ার হোসেন ও তারেক আজিজকে আটক করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু বলেন, “শুক্কুর আলী খাগড়াছড়ি সদর থানার একটি মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়ে সাজা পরোয়ানাভুক্ত ছিলেন। তার বিরুদ্ধে ২০০৮ সালের হত্যা মামলাসহ আরও একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। রিয়াজ মিয়া খাগড়াছড়ি সদর থানার একটি চুরি ও চোরাই মাল সংক্রান্ত মামলায় ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়ে সাজা পরোয়ানাভুক্ত ছিলেন। শনিবার তাদেরকে আদালতে তোলা হবে।”