মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৩ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

হবিগঞ্জ জেলার সাহরি ও ইফতারের সময়সূচি ২০২৫

ধর্ম ডেস্ক

৫ মার্চ ২০২৫, ১৪:১৫

দেশের প্রত্যেক জেলার মতো হবিগঞ্জ জেলার মুসলমানরাও গুরুত্বের সঙ্গে পবিত্র রমজান মাসে রোজা পালন করেন। পুরো এক মাস রোজা পালনের মাধ্যমে তারা আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করেন। 

ঠিকমতো রোজা পালনের জন্য অন্যান্য জেলার মতো হবিগঞ্জ জেলার মানুষেরাও সঠিক সময়ে সাহরি ও ইফতার করেন। এই মাসে সঠিক সময়ে সাহরি ও ইফতার গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ধর্মীয় বিধান মেনে রোজা পালনের জন্য সহায়ক। 

সময় মতো ইফতার ও সাহরি খাওয়ার বিষয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে ততদিন দ্বীন ইসলাম বিজয়ী থাকবে। কেননা, ইহুদি ও নাসারাদের অভ্যাস হলো ইফতার দেরিতে করা। (আবু দাউদ)

হবিগঞ্জ জেলার সাহরি ও ইফতারের সময়সূচি ২০২৫

রমজানতারিখসেহরিইফতার
২ মার্চ ২০২৫০৪:৫৬০৬:০১
৩ মার্চ ২০২৫০৪:৫৫০৬:০১
৪ মার্চ ২০২৫০৪:৫৫০৬:০২
৫ মার্চ ২০২৫০৪:৫৪০৬:০২
৬ মার্চ ২০২৫০৪:৫৩০৬:০৩
৭ মার্চ ২০২৫০৪:৫২০৬:০৩
৮ মার্চ ২০২৫০৪:৫১০৬:০৪
৯ মার্চ ২০২৫০৪:৫০০৬:০৪
১০ মার্চ ২০২৫০৪:৪৯০৬:০৫
১০১১ মার্চ ২০২৫০৪:৪৮০৬:০৫
১১১২ মার্চ ২০২৫০৪:৪৭০৬:০৬
১২১৩ মার্চ ২০২৫০৪:৪৬০৬:০৬
১৩১৪ মার্চ ২০২৫০৪:৪৫০৬:০৬
১৪১৫ মার্চ ২০২৫০৪:৪৪০৬:০৭
১৫১৬ মার্চ ২০২৫০৪:৪৩০৬:০৭
১৬১৭ মার্চ ২০২৫০৪:৪২০৬:০৭
১৭১৮ মার্চ ২০২৫০৪:৪১০৬:০৮
১৮১৯ মার্চ ২০২৫০৪:৪০০৬:০৮
১৯২০ মার্চ ২০২৫০৪:৩৯০৬:০৯
২০২১ মার্চ ২০২৫০৪:৩৮০৬:০৯
২১২২ মার্চ ২০২৫০৪:৩৭০৬:১০
২২২৩ মার্চ ২০২৫০৪:৩৫০৬:১০
২৩২৪ মার্চ ২০২৫০৪:৩৪০৬:১০
২৪২৫ মার্চ ২০২৫০৪:৩৩০৬:১১
২৫২৬ মার্চ ২০২৫০৪:৩২০৬:১১
২৬২৭ মার্চ ২০২৫০৪:৩১০৬:১২
২৭২৮ মার্চ ২০২৫০৪:২৯০৬:১২
২৮২৯ মার্চ ২০২৫০৪:২৮০৬:১৩
২৯৩০ মার্চ ২০২৫০৪:২৭০৬:১৩
৩০৩১ মার্চ ২০২৫০৪:২৫০৬:১৪

সূত্র : ইসলামিক ফাউন্ডেশন

  • শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক : শিল্পে গ্যাসের সরবরাহ কাল থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন।

    প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে অস্থিতিশীলতা সৃষ্টি থেকে বিরত থেকে সরকারের মেয়াদে এসব পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।

    সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যবসায়ী নেতা ও মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিন ঘণ্টার এই আলোচনায় তারা বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।

    তিনি আরও জানান, সভায় ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক একটি উপস্থাপনা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

    প্রধানমন্ত্রী দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকটকে ‘উত্তরাধিকারসূত্রে পাওয়া সমস্যা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই সংকট ছয় মাস বা এক বছরের মধ্যে পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। তবে সরকার সমস্যা চিহ্নিত করে পরিকল্পনা তৈরি করেছে এবং এখন সেগুলো বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।

    তারেক রহমান বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে সরকার একটি নির্দিষ্ট সময়সীমা ধরে কাজ করছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সামগ্রিক অর্থনীতিও উপকৃত হবে।

    বর্তমান গ্যাস সংকটের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে দুর্ঘটনার কারণে সরবরাহ ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে শিল্পকারখানাসহ বিভিন্ন খাতে। তবে দুর্ঘটনাজনিত সমস্যাটি এরই মধ্যে সমাধান করা হয়েছে।

    প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা আশা করছি, আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাসের সরবরাহ এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে।’ ঘাটতি মোকাবিলায় তৃতীয় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, জিটুজি ভিত্তিতে গত এক মাসে আরেকটি টার্মিনাল স্থাপনের প্রস্তুতি মোটামুটি সম্পন্ন হয়েছে। দ্রুতই কাজ শুরু হবে।

    সরকার আগামী ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারবে বলেও আশা প্রকাশ করেন তারেক রহমান। বিদ্যুৎখাতের সমস্যাও দীর্ঘদিনের বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর সমস্যাগুলো পর্যালোচনা করেছে, সংশ্লিষ্টদের নিয়ে বসেছে এবং সেগুলো সমাধানে পরিকল্পনা তৈরি করেছে। এখন তা বাস্তবায়নের কাজ চলছে।

    প্রধানমন্ত্রী আরও বলেন, যেকোনো কিছু পরিকল্পনা এবং সেটি বাস্তবায়ন করতে সময় লাগে। জ্বালানি ও বিদ্যুতের এই সমস্যা উত্তরাধিকারসূত্রে পাওয়া। চাইলেই ছয় মাস বা এক বছরের মধ্যে এর সমাধান করা সম্ভব নয়।

    সরকার কোন কাজ কখন শেষ করতে চায়, তার একটি সম্ভাব্য সময়সীমাও সভায় ব্যবসায়ী নেতাদের সামনে তুলে ধরা হয়। বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি বাস্তবায়নের ক্ষেত্রে সময় কিছুটা এদিক-সেদিক হতে পারে। তবে সরকারের সামনে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ও সময়সীমা রয়েছে।

    ব্যবসায়ী সম্প্রদায়ের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, ব্যবসা ও শিল্পখাত ক্ষতিগ্রস্ত হলে তার সামগ্রিক প্রভাব দেশের অর্থনীতির ওপর পড়ে। ফলে জ্বালানি ও বিদ্যুৎ সমস্যার সমাধান শুধু ব্যবসায়ীদের স্বার্থের বিষয় নয়; এটি দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সম্পর্কিত।

    তিনি আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছানোর যে লক্ষ্য নেওয়া হয়েছে, তা অর্জন করতে হলে নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত জ্বালানি এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্য সামনে রেখেই সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে।

    হতাশ হওয়ার কারণ নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সমস্যার ব্যাপ্তি ও জটিলতা সম্পর্কে ব্যবসায়ী সম্প্রদায় আগে থেকেই অবগত। সরকার সমস্যাগুলো আড়াল না করে খোলামেলাভাবে তুলে ধরেছে। একই সঙ্গে কীভাবে সেগুলোর সমাধান করতে চায়, সেটিও জানিয়েছে। তিনি বলেন, আপনাদের জানাতে চাই যে আমরা এটা নিয়ে কাজ করছি। সে জন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই।

    সরকারের পরিকল্পনা যৌক্তিক মনে হলে তা বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এগুলো বাস্তবায়ন হলে শুধু ব্যবসায়ী সম্প্রদায় নয়, পুরো দেশ ও জাতি উপকৃত হবে।

    দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হলে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কার প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণই সময়মতো ঠিক করবে কাকে সরকার পরিচালনার দায়িত্ব দেবে। তবে যে সময় যে সরকার দায়িত্বে থাকে, তাকে তার পরিকল্পিত কাজগুলো সম্পন্ন করার সুযোগ দেওয়া উচিত।

    আলোচনায় গণমাধ্যমকর্মী ও মিডিয়া ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানোর কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের উদ্দেশ্য ও পরিকল্পনা গণমাধ্যমের কাছে পরিষ্কারভাবে তুলে ধরা প্রয়োজন। তা না হলে বিচ্ছিন্ন তথ্য থেকে বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি হতে পারে। গণমাধ্যম সরকারের পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার ধারণা পেলে তা দেশবাসীর কাছে সঠিকভাবে তুলে ধরতে পারবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

    তিনি বলেন, বড় কোনো কাজ সফলভাবে করতে একটি কার্যকর দল প্রয়োজন। সরকারের সংশ্লিষ্ট সবাই একসঙ্গে কাজ করছেন, যাতে পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনা যায়। ব্যবসায়ী ও গণমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সহযোগিতা করবেন, যাতে আমরা আপনাদের জন্য আরও ভালো কিছু করতে পারি।’

    সভায় আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, শিক্ষা, প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ এবং জ্বালানি সচিব মো. জিয়াউল হক।

    ব্যবসায়ী নেতাদের মধ্যে ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুর রহমান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ, বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কামাল, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আমিরুল হক, বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব আনাম প্রমুখ।

    এ ছাড়াও দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ইংরেজি দৈনিক ওয়াদার সম্পাদক শফিকুল আলম, সাংবাদিক আশরাফ কায়সার, মোস্তাফা ফিরোজ, আব্দুন নূর তুষার, আকবর হোসেন, শাহেদ আলম, রেজাউল করিম রনি, আজিজুর রহমান রিপন, তরিকুল ইসলাম সৌরভ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহরিন ইসলাম খান উপস্থিত ছিলেন।

  • কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

    নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে নজরুল ইসলাম ছোটন নামে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে লিখিত আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংসদ সদস্য রুমিন ফারহানা।

    একইসঙ্গে, নজরুল ইসলাম ছোটন হাইকোর্টের যে বেঞ্চে ডিএজি হিসেবে দায়িত্ব পালন করছেন বিষয়টি সেই বেঞ্চের নজরেও এনেছেন। তবে আদালত এই বিষয়ে কোনো আদেশ দেয়নি বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

    ফেসবুকে ছোটন লিখেছেন, ‘লেডি মীরজাফর রুমিন ফারহানা আফা অতীত খুব দ্রুত ভুলে গেলেন।’

    লিখিত অভিযোগটির বিষয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, এই বিষয়ে ছোটনের বক্তব্য তিনি শুনেছেন।

    ‘তিনি রুমিন ফারহানার বর্তমান সময়কার বক্তব্য থেকে পূর্ববর্তী বক্তব্যের পার্থক্য বিবেচনা করে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, লেডি মীরজাফর রুমিন ফারহানা এতো তাড়াতাড়ি ভুলে গেলেন। অর্থাৎ বিগত ফ্যাসিবাদ আমলে তার উপরে পরিচালিত নির্যাতন সেটাকেই আসলে প্রকৃতপক্ষে তাকে মনে করিয়ে দিয়ে বোঝাতে চেয়েছেন যে, আপনি বর্তমানে বিএনপি এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে যে ধরনের অবস্থান গ্রহণ করেছেন আপনার তো অতীতটা মনে রাখা উচিত’ বলেন কাজল।

    অ্যাটর্নি জেনারেল মনে করছেন, ‘জনাব ছোটন সাহেবের এই বক্তব্যের পর আমার কাছে মনে হয়েছে তিনি ওনার স্বাধীন মতামত প্রকাশের যে অধিকার রাখেন তিনি সেই অধিকারটা এক্সারসাইজ করেছেন।’

    ছোটনের এই বক্তব্যে অ্যাটর্নি জেনারেল সন্তুষ্ট হয়েছেন উল্লেখ করে বলেন, ‘আমার প্রাথমিকভাবে যেটা বক্তব্য তার এই ভিডিও রুমিন ফারহানার পুরোনো ভিডিও শেয়ার করে একটা স্ট্যাটাস দেয়া কোনভাবেই তার পেশাগত কিংবা এই অফিসের প্রশাসনিক সিদ্ধান্তের আওতায় পড়ে না।’

  • ভোটারের কাছে যাঁর গ্রহণযোগ্যতা বেশি, দল তাঁকেই মনোনয়ন দেবে: আইনমন্ত্রী

    খুলনা প্রতিনিধি : আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং খুলনা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘পকেটের লোক’ কিংবা ‘ভাইয়ের লোক’ সংস্কৃতির দিন শেষ। সারা দিন দলীয় কার্যালয়ে সময় কাটানো কিংবা মিছিল-মিটিংয়ে অংশ নেওয়াই মনোনয়নের যোগ্যতার একমাত্র মাপকাঠি হবে না। সাধারণ ভোটারের কাছে যাঁর গ্রহণযোগ্যতা বেশি ও নির্বাচনের মাঠে যিনি জয়ী হওয়ার সক্ষমতা রাখেন, দল তাঁকেই মনোনয়ন দেবে। তৃণমূল নেতাদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে যোগ্য ক্যান্ডিডেটকে বাছাই করে কেন্দ্রে প্রস্তাব পাঠাতে হবে।

    সোমবার বিকেলে খুলনা প্রেসক্লাবে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    চাঁদাবাজি, নৈরাজ্য ও সাধারণ মানুষকে হয়রানির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, কিছু সুবিধাবাদীর অপকর্মের দায় দল বা সরকার নেবে না।

    আইনমন্ত্রী বলেন, রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতা থাকতে পারে। তবে সেই প্রতিযোগিতা কোনোভাবেই ব্যক্তিগত আক্রোশ, শত্রুতা কিংবা বিভেদে রূপ নেওয়া উচিত নয়। দলের ভেতরে অনৈক্য তৈরি হলে ফ্যাসিবাদের দোসর ও কায়েমি স্বার্থান্বেষী মহল সুযোগ নেবে। তাই তৃণমূলের নেতা-কর্মীদের নিজেদের মধ্যকার দূরত্ব কমিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে।

    খুলনার রাজনৈতিক মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, আগামী ১০ দিনের মধ্যে জেলা প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠাতে হবে। এ কাজে কোনো পাবলিক প্রসিকিউটরের গাফিলতি পাওয়া গেলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

    সরকারের বিভিন্ন সংস্কার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ভিআইপি প্রটোকল সংস্কৃতিতে পরিবর্তন আনা হয়েছে। অতিরিক্ত পুলিশ প্রটোকল কমিয়ে জনগণের নিরাপত্তায় পুলিশকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

    আসাদুজ্জামান বলেন, মন্ত্রীদের গাড়ির বহর কমানো ও জ্বালানি বরাদ্দ ৩০ শতাংশ কমিয়ে রাষ্ট্রীয় অপচয় রোধের পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই প্রায় ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। প্রান্তিক মানুষের সহায়তায় ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে, যা পর্যায়ক্রমে চার কোটি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

    মহানগর বিএনপির সভাপতি ও কেডিএর চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি, আমির এজাজ খান এমপি, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন প্রমুখ।

  • নির্যাতনের শিকার গৃহকর্মী তানিয়ার পাশে মহিলা দল

    খাগড়াছড়ি প্রতিনিধি : ঢাকায় গৃহকত্রী মোর্শেদা আক্তার ও তার পরিবারের নির্যাতনের শিকার গৃহকর্মী শিশু তানিয়ার খোঁজ নিয়েছেন খাগড়াছড়ি জেলা মহিলা দলের নেতৃবৃন্দ।
    সোমবার বিকালে স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া ও খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাথ বিথীর নির্দেশনায় তানিয়ার সার্বিক খোঁজখবর নেন,খাগড়াছড়ি জেলা মহিলা দলের সঅবপতি ও জেলা পরিষদ সদস্য কুহেলী দেওয়ান, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য তাসলিমা সিরাজ সীম।
    এ সময় নেতৃবৃন্দ তানিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার পক্ষে থেকে তানিয়ার চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার জন্য আর্থিক সহযোগিতা করা হয়। এ সময় জেলা মহিলা দলের যুগ্ন সম্পাদক আকলিমা খানম ও পৌর মহিলা দলের সাধারন সম্পাদক রাবেয়া আক্তার উপস্থিত ছিলেন।
    তানিয়ার ওপর সংঘটিত অমানবিক নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে কোনো গৃহকর্মী যেন এ ধরনের নির্যাতন ও অমানবিক পরিস্থিতির শিকার না হন, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
    নেতৃবৃন্দ বলেন, একজন গৃহকর্মীও সমাজের একজন মানুষ এবং তাদের নিরাপত্তা, মর্যাদা ও মানবিক অধিকার নিশ্চিত করা সবার দায়িত্ব।

  • পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর

    খাগড়াছড়ি প্রতিনিধি : বাংলাদেশ সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর অফিস কক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু, এমপি-র এক সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

    বান্দরবানের ঐতিহ্যবাহী বোমাং সার্কেলের রাজপুত্র তথা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু আজ দুপুরে তাঁর পিএস (উপসচিব) মোহাম্মদ রাশেদুল হককে সাথে নিয়ে সংস্কৃতি মন্ত্রীর দপ্তরে আগমন করেন।

    সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য অতিথি ও বোমাং সার্কেলের রাজপুত্র সাচিং প্রু-কে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগতম জানান। উভয় মন্ত্রীর স্বতঃস্ফূর্ত ও মননশীল কথোপকথনে কৃষ্টি, ঐতিহ্য এবং সংস্কৃতির মেলবন্ধনের এক অনন্য চিত্র ফুটে ওঠে, যা উপস্থিত সকলকে গভীরভাবে আলোড়িত করে।

    সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় পরিবেশ, প্রকৃতি, সমৃদ্ধ ইতিহাস, আবহমান ঐতিহ্য এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও ব্যাপকভাবে প্রসারিত ও বেগবান করতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

    এ সময় মন্ত্রী সাচিং প্রু বলেন, পার্বত্য চট্টগ্রামের বহুভাষাভাষী ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ বান্দরবান জেলায় বসবাসরত বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর ১২টি জাতিসত্ত্বার মানুষের স্বকীয় আচার-আচরণ, বর্ণিল পোশাক-পরিচ্ছদ, নিজস্ব রীতিনীতি এবং লোকসংস্কৃতিকে এক সুতোয় গেঁথে বাঙালি ও পাহাড়িদের মাঝে ভেদাভেদহীন এক অটুট সাম্য ও মৈত্রীর সমাজ বিনির্মাণ করতে হবে।

    মন্ত্রী সাচিং প্রু আরও উল্লেখ করেন, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও সাংস্কৃতিক জাগরণের এক নতুন দিগন্ত উন্মোচন করার সময় এখনই। সংস্কৃতি চর্চার আলো ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পাহাড়ি ও বাঙালির আত্মিক দূরত্ব মুছে ফেলে সম্প্রীতির অনন্য উপাখ্যান রচনা করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

    সৌজন্য সাক্ষাতের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি উপস্থিত থেকে সংস্কৃতির মেলবন্ধনকে সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে নিজ অবস্থান থেকে আলোকপাত করেন। মন্ত্রী সাচিং প্রু সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে আগামী ২৫ অক্টোবর বান্দরবানে আয়োজিত প্রবারণা পূর্ণিমা ও পিঠা উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।