বাংলাদেশ-ভারতের মধ্যকার উত্তেজনাপূর্ণ ফুটবল লড়াই অনুষ্ঠিত হবে আজ। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের এই ম্যাচে ভারতের সাবেক অধিনায়ক সুনীল ছেত্রী ফিরেছেন অবসর ভেঙে, অন্যদিকে বাংলাদেশ দলে যুক্ত হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শিলংয়ে শুরু হবে ম্যাচটি, যা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস টিভি চ্যানেল এবং তাদের ইউটিউব চ্যানেল।
ফিফা র্যাঙ্কিংয়ে ভারত অনেক এগিয়ে। ভারতের অবস্থান ১২৬তম, আর বাংলাদেশ আছে ১৮৫ নম্বরে। দুই দলের ৩১ সাক্ষাতে ভারতের জয় ১৬ ম্যাচে, বাংলাদেশের মাত্র তিনটি, আর ১২টি ম্যাচ হয়েছে ড্র।
প্রথমবার ১৯৭৮ সালে এশিয়ান গেমসে মুখোমুখি হয়েছিল দুই দল, যেখানে ভারত ৩-০ গোলে জিতেছিল। বাংলাদেশ প্রথম জয় পায় ১৯৯১ সালের দক্ষিণ এশিয়ান গেমসে ২-১ ব্যবধানে। ভারতের বিপক্ষে বাংলাদেশের শেষ জয় ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। তবে শেষ পাঁচ লড়াইয়ে ভারতের জয় মাত্র একবার, বাকি চারটি ম্যাচ ড্র হয়েছে।
বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা আত্মবিশ্বাসী, ‘আমরা এই ম্যাচের জন্য ২৪ দিন কঠোর পরিশ্রম করেছি। এটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। আশা করি, ভারতের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারবো।’
- ৬ ম্যাচে ৬ জয়, ১০০ বছরের ইতিহাস ভাঙার সামনে বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক : ২০২৬-২৭ মৌসুমে বার্সেলোনার শুরুটা এর চেয়ে জাদুকরী আর হতে পারতো না। কোচ হানসি ফ্লিকের…
Read more: ৬ ম্যাচে ৬ জয়, ১০০ বছরের ইতিহাস ভাঙার সামনে বার্সেলোনা
- হালান্ডের ‘বিতর্কিত’ গোলে ইউনাইটেডকে হারাল ১০ জনের সিটি
স্পোর্টস ডেস্ক : ওল্ড ট্র্যাফোর্ডে প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ফিল ফোডেনের প্রথমার্ধেই লাল কার্ড দেখার…
Read more: হালান্ডের ‘বিতর্কিত’ গোলে ইউনাইটেডকে হারাল ১০ জনের সিটি
- লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের
স্পোর্টস ডেস্ক : ২০২৪ সালের ফাইনালে হারের প্রতিশোধটা দারুণভাবেই নিল ভারত। দুবাইয়ে শ্রীলঙ্কাকে ৭২ রানে উড়িয়ে দিয়ে…
Read more: লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের
- এমবাপ্পের জোড়া গোলে বার্সার কাছে পৌঁছে গেল রিয়াল
স্পোর্টস ডেস্ক : সান্তিয়াগো বার্নাব্যুতে নগর প্রতিদ্বন্দ্বী রায়ো ভায়েকানোকে বিধ্বস্ত করে শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে পয়েন্টের হিসেবে…
Read more: এমবাপ্পের জোড়া গোলে বার্সার কাছে পৌঁছে গেল রিয়াল
- স্পিনে আগুন ঝরিয়ে সিপিএলে ম্যাচসেরা মিরাজ
স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের সামর্থ্যের জানান দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের…
Read more: স্পিনে আগুন ঝরিয়ে সিপিএলে ম্যাচসেরা মিরাজ