বাংলাদেশ-ভারতের মধ্যকার উত্তেজনাপূর্ণ ফুটবল লড়াই অনুষ্ঠিত হবে আজ। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের এই ম্যাচে ভারতের সাবেক অধিনায়ক সুনীল ছেত্রী ফিরেছেন অবসর ভেঙে, অন্যদিকে বাংলাদেশ দলে যুক্ত হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শিলংয়ে শুরু হবে ম্যাচটি, যা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস টিভি চ্যানেল এবং তাদের ইউটিউব চ্যানেল।
ফিফা র্যাঙ্কিংয়ে ভারত অনেক এগিয়ে। ভারতের অবস্থান ১২৬তম, আর বাংলাদেশ আছে ১৮৫ নম্বরে। দুই দলের ৩১ সাক্ষাতে ভারতের জয় ১৬ ম্যাচে, বাংলাদেশের মাত্র তিনটি, আর ১২টি ম্যাচ হয়েছে ড্র।
প্রথমবার ১৯৭৮ সালে এশিয়ান গেমসে মুখোমুখি হয়েছিল দুই দল, যেখানে ভারত ৩-০ গোলে জিতেছিল। বাংলাদেশ প্রথম জয় পায় ১৯৯১ সালের দক্ষিণ এশিয়ান গেমসে ২-১ ব্যবধানে। ভারতের বিপক্ষে বাংলাদেশের শেষ জয় ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। তবে শেষ পাঁচ লড়াইয়ে ভারতের জয় মাত্র একবার, বাকি চারটি ম্যাচ ড্র হয়েছে।
বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা আত্মবিশ্বাসী, ‘আমরা এই ম্যাচের জন্য ২৪ দিন কঠোর পরিশ্রম করেছি। এটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। আশা করি, ভারতের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারবো।’
- প্লে-অফ খেলতে মেক্সিকো যাচ্ছে ইরাক
স্পোর্টস ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্লে-অফ ম্যাচ খেলবে ইরাক। কয়েক দিনের অনিশ্চয়তার…
Read more: প্লে-অফ খেলতে মেক্সিকো যাচ্ছে ইরাক
- তিন ম্যাচে তামিমের দ্বিতীয় ফিফটি, বিনা উইকেটেই ১০০ পার বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক : অঘোষিত ফাইনাল। সিরিজের তৃতীয় ওয়ানডেতে যে দল জিতবে, সেই দলই হাতে নেবে ট্রফি। এমন…
Read more: তিন ম্যাচে তামিমের দ্বিতীয় ফিফটি, বিনা উইকেটেই ১০০ পার বাংলাদেশের
- ড্র করে আর্সেনালকে শিরোপার লড়াইয়ে এগিয়ে দিলো ম্যানসিটি
স্পোর্টস ডেস্ক : ম্যাচের আগে পেপ গার্দিওলা বলেছিলেন, ওয়েস্ট হ্যামের মাঠে জিততে না পারলে তাদের শিরোপার আশা…
Read more: ড্র করে আর্সেনালকে শিরোপার লড়াইয়ে এগিয়ে দিলো ম্যানসিটি
- আইপিএলে যোগ দিতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, আইনি পথে পিসিবি
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ২০২৬ সালে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলবেন না জিম্বাবুয়ের পেসার ব্লেসিং…
Read more: আইপিএলে যোগ দিতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, আইনি পথে পিসিবি
- জাতীয় পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট মিমু আর নেই
নিজস্ব প্রতিবেদক : জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও বিকেএসপির সাবেক…
Read more: জাতীয় পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট মিমু আর নেই