মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ রমজান, ১৪৪৭ হিজরি

বকশীগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠে একজনের মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে নিলাক্ষিয়া ইউনিয়নে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।

বুধবার রাতে নিলক্ষিয়া ইউনিয়নের পাগলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাগলাপাড়া গ্রামের জহুরুল হকের ছেলে ইজিবাইক চালক হামিদুর রহমান(২৭) তার ইজিবাইক চার্জ দিতে গেলে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পথে মৃত্যু হয়।

নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সা পাগলাপাড়া গ্রামে বিদ্যুৎপৃষ্ঠে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন।