স্পোর্টস ডেস্ক : দরজায় কড়া নাড়ছে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল অংশ নিচ্ছে এই আসরে। চ্যাম্পিয়ন হিসেবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নেবে আর্জেন্টিনা।
চ্যাম্পিয়ন হিসেবে অংশ নিতে যাওয়া আর্জেন্টিনার ওপর প্রত্যাশার চাপও কম নয়। সেই প্রত্যাশার চাপকে মেটাতে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে দলটি। সেই প্রস্তুতির অংশ হিসেবে আগামী জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি খেলবে আলবিসেলেস্তেরা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) তথ্যটি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
বিশ্বকাপের আগে ৬ জুন টেক্সাসের কাইল ফিল্ড কলেজ স্টেশন মাঠে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবেন লিওনেল মেসিরা।
এর ঠিক ৩ দিন পর বিশ্বচ্যাম্পিয়নরাখেলবে আইসল্যান্ডের বিপক্ষে জর্ডান হেয়ার স্টেডিয়ামে।
আগামী ১১ জুন শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে অনুষ্ঠিত হতে যাওয়া এসরে আর্জেন্টিনা রয়েছে গ্রুপ ‘জে’-তে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া এবং জর্ডান।
আর্জেন্টিনা তাদের শিরোপা রক্ষার মিশন শুরু করবে ১৬ জুন, প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে আলজেরিয়ার।