বিনোদন প্রতিবেদক : বাংলা নববর্ষকে বরণ করে নিতে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। নতুন সাজে সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন। সবাইকে জানাই বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ।”
শেয়ার করা ছবিতে তাকে দেখা গেছে ঐতিহ্যবাহী শাড়ি ও দেশি আমেজে। সাদা রঙের শাড়িতে নীল ও লাল জ্যামিতিক নকশার ছোঁয়া বসন্ত ও বৈশাখের এক অপূর্ব সংমিশ্রণ তৈরি করেছে। শাড়ির পাড়ে গাঢ় নীল রঙের আভিজাত্য এবং হাতে রঙিন কাঁচের চুড়ি তাকে এনে দিয়েছে নিখাদ বাঙালি লুক।
গলায় জমকালো গহনা তার ব্যক্তিত্বে যোগ করেছে রাজকীয় আভা। ছবিতে তাকে সোফায় বসে মৃদু হাসিতে পোজ দিতে দেখা যায়।
অভিনেত্রীর এই শুভেচ্ছা বার্তা ও নতুন সাজ ভক্ত-অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে। তারা তাকে নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সৌন্দর্যের প্রশংসায় মেতেছেন।