বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি

টঙ্গীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বর্ষবরণ উদযাপন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : ‌’এসো হে বৈশাখ, এসো এসো’- এমন স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে টঙ্গীর এরশাদনগরে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।
বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক ১নং সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামুর উদ্যোগে মঙ্গলবার সকালে এরশাদনগর জাগরনী প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে।

বাংলার ঐতিহ্য ও বাংলা নতুন বছরকে বরণ করতে নানা আয়োজনের অংশ হিসেবে পান্তা ইলিশ ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রিপন, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেল, পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক, স্বেচ্ছাসেবক দলনেতা শাকিল পারভেজসহ ৪৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

যুবদল নেতা কামরুল ইসলাম কামু বলেন, বিগত সরকারের আমলে মানুষ বৈশাখী অনুষ্ঠানও করতে পারে নাই। আজ দীর্ঘ ১৭বছর পর শান্তিতে বর্ষবরণ অনুষ্ঠান করতে পারছি।