শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি

যুদ্ধবিরতির সময় হরমুজে সব বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতির সময় পর্যন্ত বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরান।

শুক্রবার (১৭ এপ্রিল) দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ ঘোষণা দেন। খবর দিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।

নিজের এক্স অ্যাকাউন্টে দেয়া পোস্টে তিনি জানান, লেবাননে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালির মধ্য দিয়ে সব বাণিজ্যিক জাহাজকে নির্ধারিত সমন্বিত রুটে চলাচলের অনুমতি দেয়া হচ্ছে।

আরাকচি আরো বলেন, এই সিদ্ধান্ত ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থার সাথে সমন্বয়ের ভিত্তিতে নেয়া হয়েছে এবং আপাতত যুদ্ধবিরতির সময় পর্যন্ত কার্যকর থাকবে।