রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১ জিলকদ, ১৪৪৭ হিজরি

তিন দেশ থেকে একই দিনে ৩৪ প্রবাসীর লাশ

নিজস্ব প্রতিবেদক : কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়া এই তিন দেশ থেকে এক দিনেই ৩৪ জন প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে।

শনিবার পৃথক ফ্লাইটে লাশগুলো ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি লাশ এসেছে কুয়েত থেকে। সন্ধ্যায় কুয়েত এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে একযোগে ৩০ জন প্রবাসীর লাশ দেশে আসে। এছাড়া মালয়েশিয়া ও লিবিয়া থেকে আসা পৃথক ফ্লাইটে দুটি করে মোট চারটি লাশ পৌঁছেছে।

একই দিনে বিপুল সংখ্যক প্রবাসীর লাশ দেশে ফেরত আসায় বিমানবন্দরে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।