বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯ জিলকদ, ১৪৪৭ হিজরি

তাযকিয়াতুল উম্মাহ’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি : গুণগত মানসম্মত শিক্ষার অঙ্গিকার নিয়ে প্রতিষ্ঠিত তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য বৃহস্পতিবার ফেনী টার্ফ এক্সপ্রেসে অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রশিদ আহমদ শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বিরিঞ্চি সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও মাদ্রাসার একাডেমিক কাউন্সিল সদস্য মাওলানা শাহ মোহাম্মদ ইয়াছিন, বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখেন প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এর ইন্সট্রাক্টর (সাধারণ) ও মাদ্রাসার একাডেমিক কাউন্সিলের সদস্য মোহাম্মদ আবু তাহের, মাদ্রাসার উপদেষ্টা মাওলানা আবদুল গফুর, দৈনিক ফেনীর সময়’র চীফ রিপোর্টার আরিফ আজম, তাযকিয়াতুল উম্মাহ ফাউন্ডেশনের এডুকেশন ও ফিন্যান্স সেক্রেটারী মাওলানা মোঃ মাঈন উদ্দিন।

প্রধান অতিথি অধ্যাপক এম এ খালেক বলেন, খেলাধুলা, ক্রীড়া ও সাংস্কৃতির চর্চা একজন শিশুকে সৃজনশীল ও মননশীল করে গড়ে তুলে। শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশে পড়াশুনার পাশাপাশি ইসলামিক সংস্কৃতি লালন ও অনুশীলনের মাধ্যমে শিক্ষাথীর ভবিষ্যৎ পথচলা সুগম করবে। তাযকিয়াতুল উম্মাহ’র এমন ব্যতিক্রমী ও রুচিশীল আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

প্রধান আলোচকের বক্তব্য শাহ মোহাম্মদ ইয়াছিন বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে ক্রীড়ার গুরুত্ব উল্লেখ করে বলেন, ক্রীড়া একজন মানুষকে নৈতিক, আদর্শ ও মাদকমুক্ত জীবন ও সমাজ গঠনে উদ্বুদ্ধ করে। ফেনী জেলা শহরে আধুনিক ও রুচিশীল দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তাযকিয়াতুল উম্মাহ’র উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার দায়িত্বশীল, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকমন্ডলী ও শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করেন।