শনিবার, ১৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮ জিলকদ, ১৪৪৭ হিজরি

টঙ্গীতে ২৬টি চোরাই মোবাইল ফোনসহ যুবক গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২৬টি চোরাই মোবাইল ফোনসহ মেহেদী হাসান (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের উপ পরিদর্শক শফিকুল ইসলাম।

উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে— ৮টি স্যামসাং, ৩টি ভিভো, ২টি অপ্পো, ২টি রিয়েলমি, ২টি এমআই, ১টি আইফোন, ১টি আইটেল, ১টি উইকো, ১টি টেকনো এবং ৪টি বাটন ফোনসহ একটি নামবিহীন অ্যান্ড্রয়েড ফোন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার একটি সাধারণ ডাইরির তদন্তে নেমে গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টায় টঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা একটি কালো রঙের স্কুল ব্যাগ তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ২৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অধিকাংশ মোবাইল ফোন লক অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে আইএমইআই নম্বর যাচাই করা সম্ভব হয়নি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মেহেদী হাসান টঙ্গী বাজার ও আশপাশ এলাকা থেকে চোরাই মোবাইল ফোন সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এবিষয়ে মহানগর ডিবি পুলিশের পরিদর্শক মিজানুর ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।