সোমবার, ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০ জিলকদ, ১৪৪৭ হিজরি

ঈদুল আযহা উপলক্ষে গাজীপুর সিটিতে অস্থায়ী পশুর হাট ব্যবস্থাপনা নিয়ে বিশেষ সভা

শাহানাজ পাটোয়ারী, গাজীপুর : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রোববার সকাল ১১ টায় নগর ভবনের সম্মেলন কক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের অস্থায়ী পশুর হাটসমূহের ইজারা কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।
সভায় অস্থায়ী পশুর হাটের ইজারা কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যানজট নিরসন, স্বাস্থ্যবিধি প্রতিপালন, বর্জ্য ব্যবস্থাপনা ও নগর পরিচ্ছন্নতা কার্যক্রমসহ ঈদুল আযহাকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এ সময় প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং নগরবাসীর স্বস্তি, নিরাপত্তা ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
গাজীপুর সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, আসন্ন ঈদকে ঘিরে নগরজুড়ে জনসেবামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে এবং নাগরিকদের নির্বিঘ্ন সেবা নিশ্চিতে সার্বক্ষণিক তদারকি অব্যাহত থাকবে। উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী সোহেল হাসান, প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, বর্জ্য ব্যবস্থাপনা প্রধান সোহেল রানা , উপসহকারী প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন সহ ডিসি ট্রাফিক আশরাফুল ও ইজারা মালিক গন। এবং সকল আঞ্চলিক কর্মকর্তাবৃন্দ।