টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে ছোট কাঞ্চনপুর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা এডিশনের গাজীপুর প্রতিনিধি মাহবুবুর রহমান জিলানীর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে টঙ্গীর কলেজ গেট এলাকায় জাতীয় গণমাধ্যম কমিশন ও স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
জাতীয় গণমাধ্যম কমিশনের সভাপতি এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কালিমুল্লাহ ইকবাল, সাংগঠনিক সম্পাদক কামাল খান, সিনিয়র সহ-সভাপতি মোসলেহ উদ্দিন বাচ্চু, বিজয়বাংলাটিভি অনলাইন নিউজপোর্টালের প্রকাশক ও সম্পাদক পীরজাদা নোয়াব আলী, সাংবাদিক ইব্রাহীম খলিল, ফয়জুল রহমান আরিফ, আবু রায়হান খান, গাজী মামুন, বি এম আশিক হাসান, মাহবুব আলম জুয়েল, রোমান শেখ, রাজিবুল ইসলাম রাজিব এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাজীপুর মহানগরের সভাপতি মো. মনিরুল ইসলাম রাজিব ও দপ্তর সম্পাদক মোঃ জহিরুল ইসলাম হামিদসহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত: গত রোববার বিকেলে পেশাগত দায়িত্ব পালনকালে গাজীপুরের কালিয়াকৈরের ছোট কাঞ্চনপুর এলাকায় একদল সন্ত্রাসী সাংবাদিক মাহবুবুর রহমান জিলানীর উপর হামলা চালিয়ে আহত করে এবং প্রাণনাশের হুমকি দেয়।