খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে প্রান্তিক কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে|
শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনোয়ার সাদাত|
সভায় বক্তারা বলেন, জলবায়ূ পরিবর্তন ও আবহাওয়ার প্রভাবে কৃষি সেক্টরে চ্যালেঞ্জ প্রতিনিয়ত বাড়ছে| ভবিষ্যতে এ মোকাবেলায় উদ্ভাবিত নতুন প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি, কৃষি পণ্য, মূল্য শৃঙ্খলা তৈরির প্রতি জোর দেয়ার আহ্বান জানানো হয়|