বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ জিলহজ, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শাহনেওয়াজ মুরাদের ইন্তেকাল

অর্থনীতি রিপোর্ট : বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শাহনেওয়াজ মুরাদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে তিনি ইন্তেকাল করেন।

শাহনেওয়াজ মুরাদ ২০০৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। কর্মজীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন।

মৃত্যুকালে তিনি অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন।

তিনি বাংলাদেশ ব্যাংক ক্লাবের সাবেক সেক্রেটারিও ছিলেন। সহকর্মীদের কাছে তিনি দক্ষ, আন্তরিক ও সদালাপী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।

তার গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। তার মৃত্যুতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।