সোমবার, ৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২০ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রামগড়ে সরকারি চাল বিতরণে অনিয়ম : তদন্ত কমিটি গঠন

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড় উপজেলায় ২০২৫–২০২৬ অর্থবছরের বরাদ্দকৃত টিআর (চাল) বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে গঠিত তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) এবং গঠিত কমিটির আহ্বায়ক হাসান মারুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। কমিটির অন্য সদস্যরা হলেন -জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা দুর্জয় গোস্বামী এবং সহকারী কমিশনার শরিফুল ইসলাম।

স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয় চাল বরাদ্দে অনিয়মের অভিযোগে আগামীকাল সোমবার ৬ সকাল ১১টায় রামগড় পৌরসভা কার্যালয়ে তদন্ত কমিটির সভা অনুষ্ঠিত হবে।

এর আগে গতকাল বাংলাভিশন ডিজিটালসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)এর বিরুদ্ধে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নামে সরকারি বরাদ্দকৃত ২৭ মেট্রিক চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের জেরে তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।