মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২১ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়ির রামগড়ে শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষককে মৃত্যুদন্ড

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড়ে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো.শাহিনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এরায় দেন। এসময় অভিযুক্ত আসামী মো. শাহিন আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সৃজনী ত্রিপুরা মাত্র এক বছরের ব্যবধানে রায় হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন,’এর মধ্য দিয়ে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। গত বছরের ২৫ জুলাই খাগড়াছড়ির রামগড়ে খাবারের লোভ দেখিয়ে সাত বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসাপড়ুয়া শিশুকে ধর্ষণ করে অভিযুক্ত মো.শাহিন। এ ঘটনায় অভিযুক্ত চা দোকানী মো: শাহিনকে (৫৩) আটক করে পুলিশ।
তবে আসামী পক্ষের আইনজীবী বেদারুল ইসলাম রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানান।