শনিবার, ১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ সফর, ১৪৪৮ হিজরি

গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে পূবাইলে জামায়াতের বিক্ষোভ মিছিল

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি : গণভোটের জনরায় বাস্তবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে গাজীপুর মহানগরের পূবাইল থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, পূবাইল থানা শাখা।
শনিবার (১ আগস্ট) বাদ আসর অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি মীরের বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মীরের বাজার চার রাস্তার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর ডক্টরস ফোরামের সভাপতি অধ্যাপক ডাঃ আমজাদ হোসেন খান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী, পূবাইল থানা শাখার নায়েবে আমির অ্যাডভোকেট শামীম মৃধা।
বক্তারা তাঁদের বক্তব্যে গণভোটের জনরায় এবং জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
তাঁরা বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক অঙ্গীকার বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।