বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২ সফর, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস  পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। 
দিনের শুরুতে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয
পরে খাগড়াছড়ি টাউন হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান। 
জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন,কতিপয় রাজনৈতিক দল জুলাই অভ্যুত্থানকে নিয়ে ব্যবসা করছে। দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। 
এ সময় জেলা  পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা ও পুলিশ মো: মোরতোজা আলী খাঁন ও প্রেসক্লাবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।