মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭ সফর, ১৪৪৮ হিজরি

বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য আরো ৮১ রোগীকে চট্টগ্রামে প্রেরণ

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উদ্যোগে আরো ৮১ রোগিকে জোন কমান্ডার লেঃ কর্ণেল মীর মোর্শেদ-এর নির্দেশনায় বিনামূল্যে চক্ষু অপারেশনের উদ্দেশ্যে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে লংগদু জোন থেকে শান্তি পরিবহনের দুটি বাস যোগে তাদের পাঠানো হয়। এর মধ্যে ৪১ জন মহিলা ও ৪০ জন পুরুষ, চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। রোগীদের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য ল্যান্স কর্পোঃ রাকিব এবং সৈনিক আল আমিন (মেডিক্যাল এসিস্ট্যান্ট) এর নেতৃত্বে সংশ্লিষ্ট ব্যক্তিরা দায়িত্ব পালন করবেন।
লংগদু জোনের এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের ফলে দুর্গম এলাকার অসহায় ও দরিদ্র রোগীরা বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশনের সুযোগ পাচ্ছেন। স্থানীয় জনগণের মধ্যে এ কার্যক্রম ইতিবাচক প্রভাব ফেলবে এবং লংগদু জোনের প্রতি সাধারণ জনগণের আস্থা ও সহযোগিতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।