মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭ সফর, ১৪৪৮ হিজরি

বৃহস্পতিবার রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করবেন প্রধানমন্ত্রী : চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবারের (১৩ আগস্ট) মধ্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ই দলের পক্ষ থেকে প্রার্থীর নাম জানানো হবে।

আজ মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসি সচিবের বৈঠকের পর এ কথা জানান চিফ হুইপ নুরুল ইসলাম মণি।

চিফ হুইপ নুরুল ইসলাম মণি বলেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুসারে নির্বাচনে সংসদ সদস্যদের নিজ দলের বিরুদ্ধে গিয়ে ভোট দেওয়ার সুযোগ নেই।’

তিনি বলেন, ভোট আয়োজনে বিশেষ অধিবেশন নয়, বৈঠক ডাকবে নির্বাচন কমিশন।

সাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন হলে পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দেওয়ার স্বাধীনতা থাকবে।