সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৩ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মৌসুমের শুরুতেই বড় অঘটনের শিকার পিএসজি

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও সুপার কাপে টানা দুবার চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি। তবে ঘরোয়া মৌসুমের শুরুতেই বড় অঘটনের শিকার হলো তারা।

পিএসজিকে হারিয়ে ফরাসি সুপার কাপে চ্যাম্পিয়ন হলো লঁস। স্তাদে বোল্লায়ের্ত-দেলেলিসে গতকাল রাতে ম্যাচটি ১-০ গোলে জিতেছে ফরাসি কাপের গত মৌসুমের চ্যাম্পিয়ন লঁস।

ম্যাচের ৩২ মিনিটে অধিনায়ক ফ্লোরিয়ান থাউভিনের গোলে এগিয়ে যায় লঁস। প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক মিনিট আগে পিএসজির মাঘনেস আকলিউশেকে বাজেভাবে ট্যাকল করে ফাউল সরাসরি লাল কার্ড দেখেন লঁসের কিলিয়ান আন্তোনিও।
ফলে প্রায় এক ঘণ্টা ১০ জন নিয়ে খেলতে হয় লঁসকে।

তবু সমতায় ফিরতে পারেনি পিএসজি। শেষ দিকে ফাবিয়ান রুইজ গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে মাইকেল স্কোরাসকে আঘাত করে লাল কার্ড দেখেন নুনো মেন্দেস। ফলে ম্যাচের শেষ দিতে পিএসজিও ১০ জনের দলে পরিণত হয়।

এই ম্যাচে পিএসজির স্কোয়াডে ছিলেন না ব্রাডলি বারকোলা ও ইব্রাহিম এমবায়ে। এই দুজনের লিভারপুলে যাওয়ার গুঞ্জন চলছে।