খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৭ আগগষ্ট) দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলন কক্ষে নিরাপত্তা বিষয়ক সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক
এ সময় তিনি বিগত সময়ে নিরাপত্তা পরিস্থিতি সুষ্ঠু রাখতে সকল আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ ইতিবাচক প্রভাব রেখেছে দাবি করে বক্তারা বলেন, আসন্ন সেপ্টেম্বর মাসে যেন স্বার্থান্বেষী মহল কোন সুযোগ নিতে না পারে সে লক্ষ্যে নজরদারি বাড়ানোর পাশাপাশি নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজা কঠিন চীবর দানোৎসব উৎসব মুখর করতে এবং পর্যটকদের নিরাপত্তাসহ সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কর্ম পরিকল্পনা নির্দেশনা দেওয়া হয়।
এ সময় ডিজিএফআই-এর ডেট কমান্ডার কর্ণেল মাহফুজ উল বারী,পুলিশ সুপার মোরতোজা আলী খান,অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুপ, বিজিবি, খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন সকল জোন অধিনায়ক সামরিক বেসামরিক উধর্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।