মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পঞ্চগড় জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

পঞ্চগড় প্রতিনিধি : তিন দিনের সফরে উত্তরাঞ্চলে এসেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সফরের দ্বিতীয় দিন সোমবার (৩১ আগস্ট) সকালে তিনি পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরোপয়েন্ট পরিদর্শন করেন।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত সীমান্ত এলাকা ঘুরে দেখার পাশপাশি সেলফিও তোলেন। ভোরে তেঁতুলিয়ার মহানন্দা নদী ও ডাকবাংলো ঘুরে দেখেন।

রাষ্ট্রদূত পরে তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও রকস মিউজিয়াম পরিদর্শন শেষে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সঙ্গে সার্কিট হাউসে মতবিনিময় করবেন।

রংপুরে তিন দিনের সফরে এসেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
রবিবার তিনি আধুনিক ডেইরি খামার ও স্থানীয় ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করেন।