নিজস্ব প্রতিবেদক : রাজধানীর এমারেল্ড ইন্টারন্যাশনাল স্কুলে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে
রাজধানীর এমারেল্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।
কর্মসূচিতে শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার, ফুটপাত ব্যবহারের গুরুত্ব, ট্রাফিক সিগন্যাল মেনে চলা, সড়ক পরিবহন আইন অনুসরণ, গাড়িতে চলাচলের সময় সিটবেল্ট ব্যবহার এবং মোটরসাইকেলে চলাচলের ক্ষেত্রে হেলমেট ব্যবহারের বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে শুধু চালক নয়, পথচারী ও শিক্ষার্থীসহ সড়ক ব্যবহারকারী প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস ছোটবেলা থেকেই গড়ে তুলতে হবে।
কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ ডিএমপির ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।