নিজস্ব প্রতিবেদক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন রোববার রাতে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
ফ্রান্সের প্যারিসে তিনি ৮ থেকে ১১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ইউনেস্কো আয়োজিত ‘ডিজিটাল লার্নিং উইক’ এ অংশগ্রহণ করবেন।
এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ‘কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষা: সত্য, দ্বন্দ্ব, সীমানা’।
আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর মন্ত্রীর ইউনেস্কো সদর দপ্তরে দুটি প্ল্যানারি সেশনে অংশগ্রহণ করার কথা রয়েছে।
আগামী ১৩ সেপ্টেম্বর মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।