বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর একটি পুরোনো ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১২টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা ১১টা ১২ মিনিটে মহাখালীর ওই ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।