শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ফেনীতে আল হাতিম হজ্জ কাফেলার ওমরাহ প্রশিক্ষণ কর্মশালা

ফেনী প্রতিনিধি : ফেনীর ঐতিহ্যবাহী হজ্জ ও ওমরাহ পালনের বিশ্বস্ত এজেন্সি আল হাতিম হজ্জ কাফেলার উদ্যোগে আগামী ১৬ সেপ্টেম্বর ওমরাহ পালনে ইচ্ছুক আল্লাহর ঘরের মেহমানদের নিয়ে ওমরাহ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১২ সেপ্টেম্বর শনিবার সকালে শহরের একটি অভিজাত কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন আল হাতিম এর ব্যবস্থাপনা পরিচালক এস. এম. মাছুম বিল্লাহ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা লিয়াকত আলী ভূঁইয়া। প্রধান আলোচক হিসেবে ওমরাহ পালনের পদ্ধতি ও ফজিলত সম্পর্কে আলোচনা করেন বসুরহাট ইসলামীয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাদের হেলালী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হামজা এয়ার ইন্টারন্যাশনাল এর স্বত্তাধিকারী ডঃ এনামুল হক, বারইয়ার হাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী, আল হাতিম শরীয়া বোর্ডের কোঅর্ডিনেটর মাওলানা মোয়াজ্জেম হোসেন।
সভায় অর্থ সহ কোরআন তেলাওয়াত করেন হাফেজ কারী মাওলানা ইয়াছিন মাহমুদ, জয়নাল হাজারী কলেজের প্রভাষক তৌহিদুল ইসলাম পলাশ, মাওলানা এম. হাবিবুর রহমান, ব্যবসায়ী তোফায়েল আহমেদ, মিসবাহ উদ্দিন ফারুক, জাকির হোসেন, সাপ্তাহিক ফেনী সংবাদের নির্বাহী সম্পাদক কবি মুস্তাফা মুহিত, এম. এ রাহাত চৌধুরী, সাংবাদিক আবরার হোসেন, রাকিব সৌরভ প্রমূখ।
উল্লেখ্য যে, আগামী ১৬ সেপ্টেম্বর সৌদিয়া এয়ার লাইন্স যোগে আল হাতিম হজ্জ কাফেলার মাধ্যমে ৬৯ জন যাত্রী ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমণ করবেন। এই গ্রুপের শরীয়া কনসালটেন্ট হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক মাওলানা লিয়াকত আলী ভূঁইয়া, সার্বক্ষণিক মুয়াল্লিম হিসেবে থাকবেন এস. এম. মাছুম বিল্লাহ।
কর্মশালায় বক্তাগণ ওমরাহ পালনের পদ্ধতি, উদ্দেশ্যে, ফজিলত, ও তাৎপর্য তুলে ধরে ওমরাহ যাত্রীদের প্রশিক্ষণ প্রদান করেন।
সভা শেষে যাত্রীদের ওমরাহ ভিসা, টিকেট ও উপহার সামগ্রী বিতরণ করা হয় এবং আপ্যায়ন করা হয়।