মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৩ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

নির্যাতনের শিকার গৃহকর্মী তানিয়ার পাশে মহিলা দল

খাগড়াছড়ি প্রতিনিধি : ঢাকায় গৃহকত্রী মোর্শেদা আক্তার ও তার পরিবারের নির্যাতনের শিকার গৃহকর্মী শিশু তানিয়ার খোঁজ নিয়েছেন খাগড়াছড়ি জেলা মহিলা দলের নেতৃবৃন্দ।
সোমবার বিকালে স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া ও খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাথ বিথীর নির্দেশনায় তানিয়ার সার্বিক খোঁজখবর নেন,খাগড়াছড়ি জেলা মহিলা দলের সঅবপতি ও জেলা পরিষদ সদস্য কুহেলী দেওয়ান, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য তাসলিমা সিরাজ সীম।
এ সময় নেতৃবৃন্দ তানিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার পক্ষে থেকে তানিয়ার চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার জন্য আর্থিক সহযোগিতা করা হয়। এ সময় জেলা মহিলা দলের যুগ্ন সম্পাদক আকলিমা খানম ও পৌর মহিলা দলের সাধারন সম্পাদক রাবেয়া আক্তার উপস্থিত ছিলেন।
তানিয়ার ওপর সংঘটিত অমানবিক নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে কোনো গৃহকর্মী যেন এ ধরনের নির্যাতন ও অমানবিক পরিস্থিতির শিকার না হন, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, একজন গৃহকর্মীও সমাজের একজন মানুষ এবং তাদের নিরাপত্তা, মর্যাদা ও মানবিক অধিকার নিশ্চিত করা সবার দায়িত্ব।