বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

নোয়াখালীতে মাদ্রাসা সেক্রেটারির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে এতিমখানা ও মাদ্রাসার সেক্রেটারির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে সোনাইমুড়ী বাজারে আয়োজিত মানববন্ধনে এতিমখানা ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসী অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী পৌরসভা বিএনপির আহ্বায়ক ও প্রতিষ্ঠানটির সভাপতি মোতাহের হোসেন মানিক এবং দাতা সদস্য মামুনুর রশীদসহ স্থানীয়রা।

বক্তারা অভিযোগ করেন, গুলজার হানিফ ও মনির নামের দুই ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদ্রাসার সেক্রেটারি মাওলানা শফিকুর রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে তার ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করছেন।

এছাড়া তাকে অকথ্য ভাষায় গালমন্দ ও তার রেস্টুরেন্টে হামলার প্রতিবাদ জানান বক্তারা।
পাশাপাশি অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।