☰

শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গাজীপুরে ভেকুর চাপায় এক বৃদ্ধ নিহত

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর বাজার এলাকায় ভেকু চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছে।

শনিবার বিকেল ৩টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

নিহত হলেন, গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকার গুলজারু মুন্সির ছেলে মজু মুন্সি (৬৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শ্রীপুর বাজার এলাকায় ভেকু দিয়ে ময়লার স্তূপ সরানো হচ্ছিল।
এ সময় মজু মুন্সি পাশে দাঁড়িয়ে তা দেখছিল। একপর্যায়ে তিনি ভেকুর নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মজু মুন্সি মারা যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, অসাবধানতাবশত ভেকুর নিচে ওই বৃদ্ধ চাপা পড়ে। পরে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।