নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীর একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, আগুন পুরোপুরি নির্বাপণের পর তদন্ত সাপেক্ষে বিস্তারিত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।