☰

শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গাজীপুর সিটিতে ৬ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুর প্রতিনিধি : নগরীর বিভিন্ন এলাকার দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগ কমাতে গাজীপুর সিটি কর্পোরেশনের রাজস্ব তহবিলের অর্থায়নে ছয়টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে নগরীর কোনাবাড়ী-কাশিমপুর, কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ বাজার, রাজাবাড়ী ও আমবাগানসহ বিভিন্ন এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার এসব উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আরসিসি রাস্তা, আরসিসি ড্রেন ও ফুটপাত নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজ। এসব প্রকল্পের মাধ্যমে কোনাবাড়ী-কাশিমপুরসহ সংশ্লিষ্ট এলাকার সড়ক যোগাযোগ উন্নত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা ও দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে।
প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, নগরীর প্রয়োজনীয় এলাকাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে। নির্মাণকাজে গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।